rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
rupalibangla
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জন্মদিনে পুতিন-জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ০৯:১৯ পিএম
জন্মদিনে পুতিন-জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

rupalibangla রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত ছবি:

নিজের জন্মদিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি-এর সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ জানান, রোববার (১৫ জুন) প্রায় এক ঘণ্টার ফোনালাপে পুতিন ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানান। আলোচনায় মস্কো–ওয়াশিংটন সম্পর্ক, ইউক্রেন যুদ্ধ এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা উঠে আসে।

রুশ পক্ষের দাবি অনুযায়ী, ট্রাম্প ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সম্ভাব্য রাশিয়া সফর নিয়েও আলোচনা হয়।

ক্রেমলিন আরও দাবি করেছে, আলোচনায় পুতিন বলেন—জেলেনস্কি যদি শান্তি আলোচনায় অংশ নিতে চান, তবে তাকে মস্কোতে আসতে হবে। তবে ইউক্রেনের পক্ষ থেকে অতীতে এ ধরনের শর্ত প্রত্যাখ্যান করা হয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়েও দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। তবে এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য দেয়নি।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয় জানায়, ট্রাম্পের সঙ্গে পৃথক ফোনালাপে জেলেনস্কিও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। দুই নেতা শান্তি প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে “ফলপ্রসূ আলোচনা” করেছেন বলে জেলেনস্কি জানান।

আগামী সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি-৭ শীর্ষ সম্মেলন-এ এসব বিষয় আরও বিস্তারিতভাবে আলোচনার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, জি-৭ সম্মেলনের আগে এই ফোনালাপগুলো ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)