Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● সরকারি কোয়ার্টারে সাবলেট কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর ● সামুদ্রিক বিধিনিষেধ মোকাবিলায় বন্দরনির্ভরতা কমাতে চায় ইরান ● ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: রাষ্ট্রপতি ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী ● লালমোহনে দুর্গোৎসব উপলক্ষে আনন্দ র‍্যালি ● ‘ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে, ভাত খেতে হলে স্বামীকে স্ত্রীর কাছে আসতে হবে’ ● গণভোটের রায় কার্যকরসহ এনসিপির তিন দাবি ● নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচজনের মৃত্যু ● দারিদ্র্যের ঝুঁকিতে ৩ কোটি ১০ লাখ মানুষ, চাপে মধ্যবিত্তও ● টুপটুপ রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, ম্যানেজার আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকে জামিন দিল দিল্লির আদালত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০৮:২০ পিএম
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০৮:৪৫ পিএম
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকে জামিন দিল দিল্লির আদালত

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন দিল্লির একটি আদালত। জনশান্তি বিঘ্নিত করবেন না-এমন মুচলেকা দেওয়ার নির্দেশ দিয়ে তাঁকে মুক্তির আদেশ দেওয়া হয়েছে।

ভোটে কারচুপির অভিযোগে চলমান আন্দোলনের অংশ হিসেবে গত শুক্রবার দিল্লির কনট প্লেসে মিছিল করার পরিকল্পনা করেছিলেন অভিজিৎ। কর্মসূচির আগেই তাঁকে আটক করে পুলিশ। পরে তাঁকে প্রতিরোধমূলক আটকাদেশের আওতায় নেওয়া হয়।

শুক্রবার অভিজিৎ দীপকের পাশাপাশি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকেও আটক করা হয়। শনিবার ভোরে তাঁকে মুক্তি দেওয়া হয়। অন্যদিকে, অভিজিৎকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় দিল্লির কনট প্লেসে ‘লহরা দো তিরঙ্গা’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। জাতীয় পতাকা হাতে মিছিল করার পরিকল্পনা ছিল আন্দোলনকারীদের। ওই কর্মসূচির আগেই অভিজিৎ দীপকে ও নেহা বোরাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, নেহা বোরাকে মুক্তি দেওয়া হলেও জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় মামলা করে অভিজিৎ দীপকেকে প্রতিরোধমূলকভাবে আটক করা হয়।

মুক্তি পাওয়ার পর দিল্লি পুলিশ ও বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আইসার সভাপতি নেহা বোরা। তাঁর অভিযোগ, বেআইনিভাবে আন্দোলনকারীদের আটক করা হচ্ছে।

ভোটার তালিকার বিতর্কিত বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বন্ধের দাবিও জানান তিনি। পাশাপাশি, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং তাঁকে কারাগারে পাঠানোর দাবি তোলেন নেহা বোরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)