Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● টেকনাফে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ● ‘হিন্দুত্ববাদী সংখ্যাগরিষ্ঠতাবাদ ও ফ্যাসিবাদ দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না’: নাহিদ ইসলাম ● ধ্রুব রাঠিসহ আটক বিক্ষোভকারীদের মুক্তি চাইলেন আসিফ মাহমুদ ● আধুনিকায়নের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত কলকারখানাকে লাভজনক করা সম্ভব: রিজভী ● ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন সালমান খান ● আটকের পর মুক্তি পেলেন নেহা বোরা ● সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ● 'ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে' ● মালয়েশিয়ার বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ● ওষুধের দাম কমাতে সাশ্রয়ী উৎপাদন ব্যবস্থার ওপর জোর ইউজিসি চেয়ারম্যানের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখিকা অ্যানি কারসন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৭:১৬ পিএম
সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখিকা অ্যানি কারসন

সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন কানাডীয় লেখিকা অ্যানি কারসন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল প্রায় ৫টায় সুইডিশ অ্যাকাডেমি ২০২৬ সালের সাহিত্যে নোবেলজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করে।

সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরা এবং উদ্ভাবনী ও বৈচিত্র্যময় লেখনির মাধ্যমে আধুনিক সাহিত্যে নতুন মাত্রা যোগ করার জন্য অ্যানি কারসনকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

অ্যানি কারসনের জন্ম ১৯৫০ সালে কানাডার টরন্টোতে। ১৯৮১ সালে তিনি ক্লাসিকস বিষয়ে তাঁর ডক্টরাল থিসিস ‘ওদি এত আমো এরগো সাম’ প্রকাশ করেন। দীর্ঘ সাহিত্যিক জীবনে তিনি কবিতা লেখা, অনুবাদ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন।

তাঁর সাহিত্যকর্মের অন্যতম বৈশিষ্ট্য হলো ভাষাবিদের মতো শব্দের গভীরে প্রবেশ এবং কবির মতো নতুন অর্থের সন্ধানের সমন্বয়। নিজেও তিনি বলেছেন, কোনো লেখা তৈরির ক্ষেত্রে শব্দের মূল উৎপত্তি বা উৎস অনুসন্ধান করাই তাঁর কাজের প্রথম ধাপ।

সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীতদের নাম ৫০ বছর গোপন রাখে সুইডিশ অ্যাকাডেমি। ফলে পুরস্কার ঘোষণার আগে সম্ভাব্য বিজয়ী সম্পর্কে নিশ্চিত ধারণা করা কঠিন।

১৯০১ সাল থেকে এখন পর্যন্ত ১১৮ বার সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১২২ জন সাহিত্যিক এ পুরস্কারে ভূষিত হয়েছেন, যাঁদের মধ্যে ১৮ জন নারী। এছাড়া চারবার যৌথভাবে একাধিক ব্যক্তিকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)