Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● টেকনাফে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ● ‘হিন্দুত্ববাদী সংখ্যাগরিষ্ঠতাবাদ ও ফ্যাসিবাদ দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না’: নাহিদ ইসলাম ● ধ্রুব রাঠিসহ আটক বিক্ষোভকারীদের মুক্তি চাইলেন আসিফ মাহমুদ ● আধুনিকায়নের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত কলকারখানাকে লাভজনক করা সম্ভব: রিজভী ● ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন সালমান খান ● আটকের পর মুক্তি পেলেন নেহা বোরা ● সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ● 'ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে' ● মালয়েশিয়ার বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ● ওষুধের দাম কমাতে সাশ্রয়ী উৎপাদন ব্যবস্থার ওপর জোর ইউজিসি চেয়ারম্যানের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ধ্রুব রাঠিসহ আটক বিক্ষোভকারীদের মুক্তি চাইলেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ১০:৪৬ পিএম
ধ্রুব রাঠিসহ আটক বিক্ষোভকারীদের মুক্তি চাইলেন আসিফ মাহমুদ

rupalibangla আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি:

ভারতের দিল্লিতে পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচির আগে তরুণ আন্দোলনকর্মীদের আটকের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আটক ব্যক্তিদের মুক্তি এবং তাঁদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবিতে সোচ্চার তরুণদের কণ্ঠ দমনের চেষ্টা করছে ভারত সরকার।

বিক্ষোভের আগে ইউটিউবার ধ্রুব রাঠি এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের আটকের ঘটনায় বিশেষভাবে নিন্দা জানান তিনি।

এ ছাড়া বিক্ষোভ ঠেকাতে কর্তৃপক্ষ শত শত ট্রেন চলাচল বাতিল, বাস চলাচল বন্ধ, ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধ আরোপ এবং বিক্ষোভস্থলে ব্যারিকেড দেওয়ার মতো পদক্ষেপ নিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে যে তথ্য এসেছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আসিফ।

তিনি বলেন, ‘এসব পদক্ষেপ গণতান্ত্রিক স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করে।’

আসিফ মাহমুদ ভারত সরকারের প্রতি অবিলম্বে আটক সবাইকে মুক্তি দেওয়ার এবং শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া ও প্রতিবাদ জানানোর ক্ষেত্রে তরুণদের মৌলিক অধিকার সমুন্নত রাখার আহ্বান জানান।

স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে আন্দোলনরত ভারতের তরুণদের প্রতি সংহতি জানাতে বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের প্রতিও আহ্বান জানান তিনি।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তরুণদের নেতৃত্বাধীন সিজেপি আন্দোলন এই বিক্ষোভের ডাক দেয়। ভোটার তালিকায় কারসাজির অভিযোগ তুলে এ দাবি জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শনিবার পুলিশ অভিজিৎ দিপকেকে আটক করে। বিক্ষোভের আগে ধ্রুব রাঠি এবং সিজেপির নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)