Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২৭ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: পর্যটনমন্ত্রী দেশের বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার: ভারপ্রাপ্ত স্পিকার জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ভরা মৌসুমেও ইলিশের আকাল ইসির নতুন জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ আখতার হোসেনের পে-স্কেলের প্রজ্ঞাপন চেয়ে আল্টিমেটাম, না মানলে বৃহত্তর কর্মসূচি চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইরানের কেরমানে ৪.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : রবিবার, ২৬ জুলাই,২০২৬, ১১:৪৪ এ এম
ইরানের কেরমানে ৪.৬ মাত্রার ভূমিকম্প

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশের বার্দসির কাউন্টিতে ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার ভোরে সংঘটিত এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইরানি কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের পরপরই ক্ষয়ক্ষতির পরিস্থিতি মূল্যায়নে সংশ্লিষ্ট দল ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিক পরিদর্শন শেষে তারা কোনো ধরনের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পায়নি।

ইরানের ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৩টা ৪৬ মিনিট ১৮ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বার্দসির শহরের নিকটবর্তী এলাকায়, যা প্রাদেশিক রাজধানী কেরমান থেকে প্রায় ৬২ কিলোমিটার দূরে অবস্থিত।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কম্পনটি আশপাশের বেশ কয়েকটি এলাকাতেও অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও প্রাণহানি, আহত হওয়ার ঘটনা বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: গালফ নিউজ

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)