Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২৭ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: পর্যটনমন্ত্রী দেশের বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার: ভারপ্রাপ্ত স্পিকার জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ভরা মৌসুমেও ইলিশের আকাল ইসির নতুন জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ আখতার হোসেনের পে-স্কেলের প্রজ্ঞাপন চেয়ে আল্টিমেটাম, না মানলে বৃহত্তর কর্মসূচি চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০৭:৫৭ পিএম
যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত বিভিন্ন দাবি বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর যন্তর মন্তরে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

শনিবার (২৫ জুলাই) কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে তৃতীয় দফা বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সিজেপির নেতারা।

যৌথ সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এবং সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা উপস্থিত ছিলেন।

সৌরভ দাস বলেন, সরকার দেশজুড়ে আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর (মামলা) প্রত্যাহারের আশ্বাস দিয়েছে।

সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, সরকারের সঙ্গে তিন দফা আলোচনায় তাদের তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়। এগুলো হলো—কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা ও এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে নতুন কোনো মামলা না দেওয়া, এবং নিট পরীক্ষা-সংক্রান্ত সংকটের কারণে যেসব পরিবার তাদের সন্তান বা স্বজনকে হারিয়েছে, তাদের প্রত্যেককে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ প্রদান।

তিনি বলেন, “ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এর মাধ্যমে আমাদের প্রথম দাবি পূরণ হয়েছে। অন্য দাবিগুলো নিয়েও সরকারের কাছ থেকে ইতিবাচক আশ্বাস পেয়েছি। তাই আমরা আনুষ্ঠানিকভাবে যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহার করছি।”

সিজেপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সরকারের সঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে আরও এক দফা বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে বাকি দাবিগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)