Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১২ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

সোমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী কনসার্টের মঞ্চে বাগদানের ঘোষণা ‘ধুরন্ধর’ গায়িকার হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশে খাদ্যপণ্য পাঠাবে পাকিস্তান, নেবে পাট ও পাটজাত পণ্য সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত জমির উদ্দিন সরকার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে ট্যালেন্টপুলে ২১০৬ জন, সাধারণ কোটায় ৩৫৯৯ জন বৃত্তিপ্রাপ্ত ‎ জলাবদ্ধতা মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ জ্বালানির আগুনে পুড়ছে পাকিস্তানের প্রবৃদ্ধির স্বপ্ন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় সংসদে শোক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভারতের কর্ণাটক

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৬:৩৯ পিএম
ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

ভারতের কর্ণাটক রাজ্যের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ ছদ্মবেশে গণপরিবহন পরিদর্শনে গিয়ে যাত্রীদের নিত্যদিনের ভোগান্তির বাস্তব চিত্রের মুখোমুখি হয়েছেন। ১০০ রুপির নোটের ভাঙতি না থাকায় এক বাসের কন্ডাক্টর তাকে বাস থেকে নেমে যেতে বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া–এর খবরে বলা হয়েছে, শনিবার (১১ জুলাই) রাতে বেঙ্গালুরুর গণপরিবহন সেবার মান যাচাই করতে মুখে মাস্ক পরে সাধারণ যাত্রীর বেশে হেব্বাল থেকে নাগাশেট্টিহাল্লিগামী একটি বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশন (বিএমটিসি) বাসে ওঠেন মন্ত্রী। তিনি কন্ডাক্টরের কাছে ১০০ রুপির একটি নোট দিয়ে দুটি টিকিট চান।

কন্ডাক্টর ভাঙতি চাইলে মন্ত্রী জানান, তার কাছে খুচরা টাকা নেই। জবাবে কন্ডাক্টর নিজের টাকার ব্যাগ দেখিয়ে বলেন, তার কাছেও পর্যাপ্ত ভাঙতি নেই। পরে ভাঙতি দিতে না পারলে বাস থেকে নেমে যেতে বলেন তিনি। মুখে মাস্ক থাকায় কন্ডাক্টর বুঝতেই পারেননি, ওই যাত্রী রাজ্যের পরিবহনমন্ত্রী। মন্ত্রীও নিজের পরিচয় প্রকাশ না করে নীরবে বাস থেকে নেমে যান।

সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত জয়মহল, টিভি টাওয়ার, আরটি নগর, সিবিআই রোড, হেব্বাল, মান্যতা টেক পার্ক, নাগাওয়ারা, হেন্নুর, হেন্নুর বান্দে, বাইরাথি বান্দে ও গেদ্দালাহাল্লি রুটে গণপরিবহন সেবা পর্যবেক্ষণ করেন তিনি।

এ সময় অল্প দূরত্বে একটি অটোরিকশাতেও ভ্রমণ করেন পরিবহনমন্ত্রী। নাগাশেট্টিহাল্লিতে পৌঁছানোর পর মিটারে ভাড়া ৩০ রুপি দেখালেও চালক তার কাছে ৩৬ রুপি দাবি করেন। কারণ জানতে চাইলে চালক বলেন, মিটারটি পুনঃক্যালিব্রেশনের অপেক্ষায় রয়েছে। শেষ পর্যন্ত মন্ত্রী ৪০ রুপি পরিশোধ করে অটোরিকশা থেকে নেমে যান।

ছদ্মবেশে পরিচালিত এই পরিদর্শনের মাধ্যমে গণপরিবহন ব্যবস্থায় যাত্রীদের বাস্তব সমস্যাগুলো সরাসরি পর্যবেক্ষণ করেন কর্ণাটকের পরিবহনমন্ত্রী।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)