নিজস্ব প্রতিবেদক
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
সোমবার (২৬ অক্টোবর) এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে সরকার ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে ওই দিন বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ব্যাংকের শাখা বন্ধ থাকলেও এটিএম বুথ, মোবাইল আর্থিক সেবা (এমএফএস) এবং অনলাইন ব্যাংকিংয়ের মতো সেবা চালু থাকতে পারে। এসব সেবার প্রাপ্যতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা ও কার্যক্রমের ওপর নির্ভর করবে।