Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার বাধা দেবে না: তথ্য উপদেষ্টা ● ৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক ● দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ● লালমোহনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ● তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী ● লালমোহনে টেন্ডার ছাড়াই ৪ শতাধিক সরকারি গাছ কেটে নিলেন যুবদল নেতা! ● ডানপন্থী ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান নেতানিয়াহুর ● ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৭১ ● স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনকে আহ্বান জুবাইদা রহমানের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আবদুর রহমান নোমান, স্টাফ রিপোর্টার

প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৬:৪২ পিএম
লালমোহনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভোলার লালমোহনে আলোচনা সভা, র‍্যালি ও কেক কাটাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমোহন উপজেলা ও পৌর শাখার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে র‍্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন সংগঠনের নেতাকর্মীরা।

লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদারের সভাপতিত্বে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামানের পরিচালনায় এবং সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহবায়ক সোহেল মো. আজীজ শাহীন, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. মোসলেউদ্দিন, পৌর যুবদলের সভাপতি মো. জাকির ইমরান ও সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি নাফিজ।

এ সময় বিএনপি, যুবদল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)