Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার বাধা দেবে না: তথ্য উপদেষ্টা ● ৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক ● দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ● লালমোহনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ● তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী ● লালমোহনে টেন্ডার ছাড়াই ৪ শতাধিক সরকারি গাছ কেটে নিলেন যুবদল নেতা! ● ডানপন্থী ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান নেতানিয়াহুর ● ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৭১ ● স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনকে আহ্বান জুবাইদা রহমানের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৬:২৪ পিএম
তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

rupalibangla প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি:

চার দিনের সফরে জাপানে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বৈঠকের বিস্তারিত তুলে ধরেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তারেক রহমানের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি বাংলাদেশের নতুন সরকারের প্রতি জাপানের সমর্থন ও দুই দেশের সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

পোস্টে সানায়ে তাকাইচি লেখেন, ‘আজ আমরা জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শীর্ষ বৈঠক করেছি। গণতন্ত্র ও আইনের শাসনের মতো মূল্যবোধে বিশ্বাসী একজন বন্ধু হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিষেক উপলক্ষে তাঁকে সরাসরি অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। গণতান্ত্রিকভাবে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত তাঁর সরকার এবং জাতি গঠনে তাঁর প্রচেষ্টাকে জাপান জোরালোভাবে সমর্থন করবে।’

তিনি আরও লেখেন, ‘এই দৃষ্টিকোণ থেকে আজ আমরা বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক (এফওআইপি) বাস্তবায়নে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা নিশ্চিত করেছি যে, দুই দেশের সহযোগিতার অন্যতম মূল উদ্যোগ বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি অঞ্চল বা “বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট” (বিগ-বি) আরও এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী রহমানের সঙ্গে “শেয়ারিং প্রসপারিটি বিগ-বি” নামে একটি নতুন কৌশলগত সহযোগিতামূলক উদ্যোগও এগিয়ে নেওয়া হবে।’

জাপানের প্রধানমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তিপূর্ণ দেশ হিসেবে জাপানের পথচলা এবং বাংলাদেশের স্বাধীনতার প্রাথমিক স্বীকৃতির কথা উল্লেখ করেছেন। এ ছাড়া বাংলাদেশের জনগণের প্রতি জাপানের বিশেষ অবস্থান এবং জাপান সরকার ও বিভিন্ন পর্যায়ের মানুষের কাছ থেকে পাওয়া ব্যাপক সমর্থন ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’

সানায়ে তাকাইচি আরও লেখেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়াকে সংযুক্তকারী বাংলাদেশ ১৭ কোটি মানুষের একটি তরুণ বাজার, যেখানে বিপুল সম্ভাবনা রয়েছে। এ কারণে দেশটি জাপানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, দুই দেশের কৌশলগত অংশীদারত্বের আওতায় বৈঠকে প্রকাশিত নেতাদের যৌথ বিবৃতি সরকারি ও বেসরকারি পর্যায়ের উদ্যোগের মাধ্যমে শক্তি ও সমৃদ্ধি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পোস্টের শেষাংশে জাপানের প্রধানমন্ত্রী বলেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)