Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বাংলাদেশ-ভারত সম্পর্ক: স্পিকারের বক্তব্যে কী বার্তা? সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্যমন্ত্রী স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন ও এসডিজি অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য: হুমায়ুন কবির ‘নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না’: গোলাম পরওয়ার জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ বইয়ের বাইরে জীবন শেখাবে প্রাথমিকের নতুন কারিকুলাম: ববি হাজ্জাজ একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন আবারও বাড়লো স্বর্ণের দাম প্রথম ধাপের একাদশ শ্রেণির ভর্তির ফল রাত ৮টার পর ৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৫:৫৬ পিএম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৪৪ জন। সব মিলিয়ে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১ হাজার ৪৪ শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায়—মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত—হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি তিনজনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।

একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৩২০ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৫০৯ জন, রাজশাহীতে ২৯, সিলেটে ১৯৪, চট্টগ্রামে ২৮৬, বরিশালে ১২৫, ময়মনসিংহে ৬৩, খুলনায় ৯৭ এবং রংপুরে ১৭ জন ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৫৪ হাজার ৪২০ রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনে। এর মধ্যে ২০ হাজার ২৮২ শিশুর শরীরে হাম নিশ্চিত হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)