Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা পোড়া মবিলের চুলা বন্ধে হাই কোর্টের রুল দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও মহিপুরকে উপজেলা করার দাবিতে মানববন্ধন জয়ার জন্মদিনে চঞ্চলের শুভেচ্ছা: ‘তুমি আমাদের গর্ব’ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম আতিউরসহ ১৫ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব দুদকের রাবিতে ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম, সদস্য সচিব শরিফুল বাংলা কিউআরে ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্থানীয় সরকারমন্ত্রী মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টেক্সটাইল শিল্পে স্বনির্ভর হতে দক্ষ জনবল গড়ে তোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৩:২০ পিএম
টেক্সটাইল শিল্পে স্বনির্ভর হতে দক্ষ জনবল গড়ে তোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

rupalibangla শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি:

দেশের টেক্সটাইল খাতে বিদেশি নির্ভরশীলতা কমিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, গবেষণা, আধুনিক প্রযুক্তি, অবকাঠামোগত উন্নয়ন এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে টেক্সটাইল খাতকে দেশের অন্যতম প্রধান অর্থকরী শিল্পে পরিণত করতে হবে।

বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৫২তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, একসময় দেশের টেক্সটাইল শিল্পে ভারত ও শ্রীলঙ্কার পেশাজীবীদের ওপর নির্ভর করতে হতো। সেই পরনির্ভরশীলতা কাটিয়ে উঠতে দেশীয় দক্ষ জনবল গড়ে তোলার বিকল্প নেই। এজন্য সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, আগামী দিনে টেক্সটাইল খাত দেশের সবচেয়ে সম্ভাবনাময় ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী অন্যতম শিল্পে পরিণত হবে। তাই গবেষণা, প্রযুক্তির ব্যবহার, অবকাঠামো উন্নয়ন এবং দক্ষ টেক্সটাইল প্রকৌশলী তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্তির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হবে। পাশাপাশি ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য দুটি কলেজ প্রতিষ্ঠার ঘোষণাও দেন তিনি।

শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, এসএসসি, এইচএসসি ও স্নাতক পর্যায়ের পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে কোনো জটিলতা থাকবে না। এছাড়া ২০২৭ সালে জাতীয় শিক্ষাক্রম পরিমার্জন এবং ২০২৮ সালে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)