Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোকাল এলসির তথ্য বিনিময়ে ‘বার্তা’, বছরে সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার

অর্থনীতি প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৩:৫১ পিএম
লোকাল এলসির তথ্য বিনিময়ে ‘বার্তা’, বছরে সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার

দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে ঋণপত্রের (লোকাল এলসি) তথ্য আদান-প্রদান সহজ, দ্রুত ও নিরাপদ করতে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ (বিএআরটিএ) বা ‘বার্তা’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ ব্যবস্থার মাধ্যমে ব্যাংকগুলো তাৎক্ষণিকভাবে লোকাল এলসি-সংক্রান্ত তথ্য ও বার্তা বিনিময় করতে পারবে। এতে বছরে প্রায় ৬ থেকে ৭ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বার্তা’ প্ল্যাটফর্মের মাধ্যমে মাস্টার এক্সপোর্ট এলসি বা রপ্তানি চুক্তির বিপরীতে খোলা স্থানীয় ও ব্যাক-টু-ব্যাক এলসির তথ্য আদান-প্রদান করা হবে। এর ফলে তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা বাড়বে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের তদারকি কার্যক্রম আরও কার্যকর হবে এবং লোকাল এলসির তথ্য সংগ্রহে বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর নির্ভরশীলতা কমবে।

বাংলাদেশ ব্যাংকের মতে, নতুন এ উদ্যোগ রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল করবে। একই সঙ্গে পশ্চাৎমুখী সংযোগ শিল্পের (ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি) বিকাশ এবং রপ্তানি পণ্যে দেশীয় মূল্য সংযোজন বাড়াতে সহায়তা করবে। বিশেষ করে প্রচ্ছন্ন রপ্তানির ক্ষেত্রে অপরিশোধিত রপ্তানি আয়ের পরিমাণ কমাতে ভূমিকা রাখবে।

তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্ল্যাটফর্মটিতে একাধিক স্তরের সুরক্ষাব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ভিত্তিক যাচাইকরণ, টোকেনভিত্তিক প্রবেশাধিকার, এনক্রিপ্টেড ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন), নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন (ন্যাট) ও ফায়ারওয়াল। ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করতে দুই স্তরের নিরাপত্তা পদ্ধতি বা টু-ফ্যাক্টর অথেনটিকেশনও চালু থাকবে। এ ছাড়া প্রতিটি ব্যাংকের তথ্য আলাদাভাবে সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়েছে।

প্ল্যাটফর্মে বাংলাদেশ ব্যাংকের ব্যবহারকারীরা শুধু তথ্য পর্যবেক্ষণ করতে পারবেন। কোনো তথ্য পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকবে না তাদের। বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিষ্ঠিত পৃথক ও নিরাপদ আইটি নেটওয়ার্কের (এক্সট্রানেট) মাধ্যমে তথ্য আদান-প্রদান করা হবে। প্রতিটি যোগাযোগের ক্ষেত্রে তিন স্তরের অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘বার্তা’ পুরোপুরি কার্যকর হলে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি সক্ষমতা বাড়ার পাশাপাশি রপ্তানি খাতের বিভিন্ন সীমাবদ্ধতা কমবে। এতে স্থানীয় শিল্পের বিকাশ, রপ্তানিতে দেশীয় মূল্য সংযোজন এবং সামগ্রিকভাবে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

প্রাথমিক পর্যায়ে ‘বার্তা’র পাশাপাশি লোকাল এলসির তথ্য আদান-প্রদানে প্রচলিত সুইফট (SWIFT) ব্যবস্থাও চালু থাকবে। নতুন প্ল্যাটফর্মটি সম্পূর্ণ কার্যকর ও স্থিতিশীল হওয়ার পর পর্যায়ক্রমে সুইফটভিত্তিক ব্যবস্থা প্রত্যাহার করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)