Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● স্পর্শ না করেও যৌন হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ ● ইরানে পারিবারিক সম্মান রক্ষায় কিশোরীকে হত্যা, বাবা ও অধ্যক্ষ গ্রেপ্তার ● পল্লবী-মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে বাসে আগুন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস ● আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝলে উত্তর দেন’ ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক ● রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ ● ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ● লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তরা পাবেন প্রায় ১১০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৫:১২ পিএম
চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তরা পাবেন প্রায় ১১০ কোটি টাকা

দেশের দুর্যোগপ্রবণ ও বন্যাকবলিত এলাকার প্রান্তিক মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে ‘দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও প্যারামেট্রিক ইনস্যুরেন্স’ শীর্ষক একটি নতুন পাইলট প্রকল্প হাতে নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বাংলাদেশ সরকার, আইডিআরএ এবং বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয়ে ‘শিখন ও অভিজ্ঞতা বিনিময় প্রশিক্ষণ কর্মশালায়: দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও প্যারামেট্রিক ইন্স্যুরেন্স’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

সুমন আহসানুল ইহসান বলেন, পাইলট প্রকল্প হিসেবে দেশের ৪টি জেলার ১৯টি উপজেলা এবং ১৪৮টি ইউনিয়নকে এর আওতায় আনা হয়েছে। ২০১৯ সালের মাঠ জরিপ অনুযায়ী, প্রকল্পভুক্ত এলাকার জনগোষ্ঠীর আর্থসামাজিক অনুযায়ী দরিদ্র জনগোষ্ঠী ২৩.৩ শতাংশ, নারী প্রধান পরিবার ১৬.৫ শতাংশ, নিরক্ষর পরিবার ১২.৪ শতাংশ, কৃষিনির্ভর জনগোষ্ঠী ১০ শতাংশ, কাঁচা ঘরবাড়ি ৯ শতাংশ, মোট জনসংখ্যার অনুপাত ৮.৫ শতাংশ, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠী ৭.৫ শতাংশ, ৪ বছরের বেশি বয়সী জনগোষ্ঠী: ৭ শতাংশ এবং সর্বমোট ৫.৮ শতাংশ।

জরিপে ঝুঁকিপূর্ণ জেলাগুলোর নদীমাতৃক এলাকা এবং জেলা ও উপজেলা সীমানাসংলগ্ন অঞ্চলে মোট ৬ লাখ ২৮ হাজার ৪৪৪ জন মানুষকে ঝুঁকির তালিকায় (আন্ডার দ্য রিস্ক) রাখা হয়েছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী এলাকাগুলোকে পাঁচটি স্তরে ভাগ করা হয়েছে। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ১২টি, দ্বিতীয় স্তরের মাঝারি ঝুঁকিপূর্ণ ৭১টি, তৃতীয় অবস্থানে ৮৩টি এবং চতুর্থ ও পঞ্চম ধাপে যথাক্রমে ৬৫টি ও ২৯টি এলাকাকে চিহ্নিত করা হয়েছে।

প্রায় ১১০ কোটি টাকার এই পাইলট প্রকল্পের আওতায় পহেলা জুন থেকে ৩০ সেপ্টেম্বর) সময়ের মধ্যে বৃষ্টিপাত ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে। চলতি ২০২৬ সালে এই প্রকল্পের আওতায় সহায়তার জন্য ১ হাজার ১৮৮ জনকে তালিকাভুক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রকল্পের নীতিমালা অনুযায়ী, নির্দিষ্ট মাত্রার বন্যা ও বৃষ্টিপাতের রেকর্ডের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্বয়ংক্রিয়ভাবে আর্থিক সহায়তা পাবে: ১. সর্বোচ্চ সহায়তা (৩,৬৫০ টাকা): পরপর ৫ দিন নদীর পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার ৬৬ সেন্টিমিটার (প্রায় দেড় হাত) অথবা বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৭৮ সেন্টিমিটার (প্রায় পৌনে দুই হাত) ওপর দিয়ে প্রবাহিত হলে এবং সংশ্লিষ্ট ইউনিয়নের ৯৫ শতাংশ এলাকা প্লাবিত হলে প্রতি পরিবার বীমা পে-আউটের আওতায় ৩ হাজার ৬৫০ টাকা করে পাবে। মাঝারি বন্যার সহায়তা পাবেন ২ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার ৬৫০ টাকা, পরপর ৫ দিন নদীর পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার ৩৬ সেন্টিমিটার (প্রায় পৌনে এক হাত) অথবা বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার (প্রায় এক হাত) ওপর দিয়ে প্রবাহিত হলে এবং ইউনিয়নের ৯০ শতাংশ এলাকা প্লাবিত হলে প্রতি পরিবার সিপিএফ (CPF)-এর আওতায় ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৬৫০ টাকা পর্যন্ত পাবে। অতিবৃষ্টির সহায়তা হিসেবে দেওয়ানগঞ্জ অথবা ভবানীগঞ্জ পয়েন্টে পরপর ১০ দিনে ৩৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলে প্রতি পরিবার সিপিএফ (CPF)-এর আওতায় ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৬৫০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবে।

এ বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য সিরাজুল ইসলাম বলেন, “এটি একটি পাইলট প্রকল্প। নতুন এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের বন্যাকবলিত ও দুর্যোগপূর্ণ এলাকার সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।” প্রকল্পটির সফল বাস্তবায়ন ও জনসচেতনতা তৈরিতে তিনি সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)