Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত ● মিশন আচার্যকে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে রাশেদ খাঁন, নিয়োগ চূড়ান্ত করতে নির্দেশ দিলেন মন্ত্রী ● স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের প্রায় সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ● এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য: সারাহ কুক ● বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও জোরদারে আশাবাদ ● ভারতের সঙ্গে সমঝোতা হলেই মোগলহাট স্থলবন্দর চালু: নৌ-প্রতিমন্ত্রী ● পাকিস্তানি ‘হানি ট্র্যাপে’ ফেঁসে গ্রেপ্তার ভারতীয় নৌবাহিনীর নাবিক ● বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান গভর্নরের ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● আগারগাঁওয়ে ইউজিসির শাখা অফিস উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এলপিজির পর এবার বাড়ল অটোগ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ০৬:৫২ পিএম
এলপিজির পর এবার বাড়ল অটোগ্যাসের দাম

এলপিজির পর এবার যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করে রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে তা কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা। অর্থাৎ লিটারে দাম বেড়েছে ১০ টাকা ৯১ পয়সা।

বিইআরসি জানিয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত নতুন দাম কার্যকর থাকবে।

অন্যদিকে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দামও ২৫২ টাকা বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, এখন ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার কিনতে হবে ১ হাজার ৮৩৭ টাকায়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)