Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ৮ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী রাশিয়ার তেল কেনায় ভারত-চীনের ওপর ১০০% শুল্কের পথ সুগম প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, উজ্জীবিত নেতাকর্মীরা মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান, বরগুনা ও ভোলায় ১২৯ পিস ইয়াবাসহ আটক ২ ৩ দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী লালমোহনে জিয়া পরিষদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনা দরকার: তথ্যমন্ত্রী কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুকে যুক্ত হচ্ছে বিকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাশিয়ার তেল কেনায় ভারত-চীনের ওপর ১০০% শুল্কের পথ সুগম

বিল পাস মার্কিন সিনেটে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ১০:৩৯ এ এম
রাশিয়ার তেল কেনায় ভারত-চীনের ওপর ১০০% শুল্কের পথ সুগম

রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি পণ্য কেনার অভিযোগে ভারত ও চীনসহ অন্তত পাঁচটি দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ আরও সুগম করেছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে শুক্রবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে একটি বিল পাস হয়েছে।

‘রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ প্রয়াত সিনেটর লিন্ডসে ও. গ্রাহাম প্রস্তাব করেছিলেন। গত ১১ জুলাই তিনি মারা যান।

বিলে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের সময় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যেসব দেশ রাশিয়া থেকে ব্যাপক পরিমাণে তেল ও জ্বালানি পণ্য কিনে দেশটির যুদ্ধ পরিচালনায় অর্থ জোগান দিচ্ছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র চাইলে ১০০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করতে পারবে।

শুক্রবার বিলটি ভোটে তোলা হলে ১০০ সদস্যের সিনেটে ৮৬ জন এর পক্ষে এবং ১১ জন বিপক্ষে ভোট দেন। তিনজন ভোট দেওয়া থেকে বিরত থাকেন।

সিনেটে পাস হওয়ার পর বিলটি এখন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে যাবে। আগামী ৩১ আগস্ট থেকে প্রতিনিধি পরিষদের অধিবেশন শুরু হওয়ার পর বিলটি সেখানে ভোটের জন্য উত্থাপন করা হবে।

প্রতিনিধি পরিষদে বিলটি সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হলে তা মার্কিন প্রেসিডেন্টের অনুমোদনের জন্য হোয়াইট হাউসে যাবে। প্রেসিডেন্ট স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হবে।

বিলটি আইনে পরিণত হলে ভারত ও চীনের পাশাপাশি আরও অন্তত তিনটি দেশ—আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়া—শুল্কের ঝুঁকিতে পড়তে পারে।

এই দেশগুলো জ্বালানি তেল ও গ্যাসের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালেও তাদের এই নির্ভরশীলতা অব্যাহত রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)