Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ৮ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, উজ্জীবিত নেতাকর্মীরা মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান, বরগুনা ও ভোলায় ১২৯ পিস ইয়াবাসহ আটক ২ ৩ দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী লালমোহনে জিয়া পরিষদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনা দরকার: তথ্যমন্ত্রী কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুকে যুক্ত হচ্ছে বিকাশ আজও ৮ বিভাগে ভারী বৃষ্টির H থাইল্যান্ডে স্কুলে কিশোরের এলোপাতাড়ি গুলি, শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৭ সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান, বরগুনা ও ভোলায় ১২৯ পিস ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ১২:১৮ এ এম
মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান, বরগুনা ও ভোলায় ১২৯ পিস ইয়াবাসহ আটক ২

মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বরগুনা ও ভোলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১২৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বরগুনার পাথরঘাটা থানার কাঁঠালতলী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা। এ সময় সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে ৮১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার ৫০০ টাকা।

অপরদিকে, একই দিন রাত ৮টার দিকে ভোলার লালমোহন থানার শাহবাজপুর কলেজ গেট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন। অভিযানে সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার টাকা।

আটক দুজন হলেন—ভোলার লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শরিফ পঞ্চায়েত (২৯), পিতা আব্দুল মান্নান পঞ্চায়েত; এবং বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের মো. ইমন হোসেন (১৮), পিতা মো. সগীর হোসেন।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের ভয়াবহ বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)