Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি, ৭ দিনে প্রাণ গেল ২০ জনের শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই টেকনাফে একদিনে ভেসে এলো তিন মরদেহ বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মেসিদের বাড়তি সুবিধা, সামনে এলো চাঞ্চল্যকর পরিসংখ্যান সবুজ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মিশরের প্রতি সংহতি জানিয়ে মরক্কোর এক্স পোস্ট ভাইরাল শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি পদে পদে জালিয়াতি এশিয়ান গ্রুপের, কর ফাঁকি ৭৯২ কোটি আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্বর্ণের দাম ভরিতে কমলো ৩ হাজার ৩২৪ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ১০:৪২ এ এম
স্বর্ণের দাম ভরিতে কমলো ৩ হাজার ৩২৪ টাকা

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন মূল্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়।

বাজুসের তথ্যমতে, আন্তর্জাতিক বাজারের মূল্য এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সময়ে সময়েই দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়ে থাকে।

নতুন দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)