Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০, উদ্ধার অস্ত্র ও ইয়াবা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ১১:১৪ এ এম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০, উদ্ধার অস্ত্র ও ইয়াবা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগে ৫৭ জন, ওয়ারীতে ৭৮ জন, মতিঝিলে ৫২ জন, তেজগাঁওয়ে ৬৪ জন, মিরপুরে ১৬৫ জন, গুলশানে ৫০ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) চারজন রয়েছেন।

অভিযান চলাকালে পুলিশ দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত ১০টি ককটেলের অংশবিশেষ, ২ হাজার ৫৪টি ইয়াবা ট্যাবলেট ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করে। এ ছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তি গ্রেপ্তার করা হয়। এ সময় অস্ত্র, মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)