Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● অবসরপ্রাপ্ত শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পেনশনে ১১ নির্দেশনা ● ভালুকায় শ্রমিকদের নিরাপত্তার দাবিতে মিছিল ● টেকনাফের বাহারছড়ায় গুলিবিদ্ধ অসুস্থ হাতির চিকিৎসা, শরীরে আটটি গুলির ক্ষত ● ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের প্রধান আবদুল কুদ্দুস ● হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৩৬ ● লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ● ভালুকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ● লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি ● বাংলাদেশিসহ ৫৩ অভিবাসীকে বসনিয়ায় পুশব্যাকের অভিযোগ, অস্বীকার ক্রোয়েশিয়ার ● ঘনিষ্ঠ সম্পর্কের বার্তা নিয়ে ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ১২:১৪ পিএম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগে ৪৯ জন, ওয়ারীতে ৪০ জন, মতিঝিলে ৫৯ জন, তেজগাঁওয়ে ৭৬ জন, মিরপুরে ১২৭ জন, গুলশানে ৪৫ জন, উত্তরা বিভাগে ৫১ জন, এসআরইউতে ৩ জন এবং গোয়েন্দা বিভাগে ৫ জন রয়েছেন।

অভিযানে একটি চায়নিজ কুড়াল, চারটি ককটেল, ১১টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, দুটি নিষ্ক্রিয় করা ককটেলের অংশবিশেষ, ৪ হাজার ২৮২ পিস ইয়াবা, ১০ কেজি ৬২০ গ্রাম গাঁজা এবং ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)