Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ত্রিশালে সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

রবিউল ইসলাম হৃদয়, ময়মনসিংহ

প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৯:২৮ পিএম
ত্রিশালে সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

ময়মনসিংহের ত্রিশালে সিএনজিচালিত অটোরিকশা ও বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ত্রিশাল থানার কালীর বাজারের যশিদ্বার চৌরা বাড়ি সংলগ্ন ময়মনসিংহ-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ-গফরগাঁও সড়কের ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠান। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

ত্রিশাল থানার পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)