Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কাতারে নিখোঁজ তিন ইরানি পাইলটের তথ্য চায় রেড ক্রিসেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৪৯ পিএম
কাতারে নিখোঁজ তিন ইরানি পাইলটের তথ্য চায় রেড ক্রিসেন্ট

কাতারে নিখোঁজ তিন ইরানি পাইলটের অবস্থান ও বর্তমান পরিস্থিতি জানতে কাতারি রেড ক্রিসেন্টের সহযোগিতা চেয়েছেন ইরানি রেড ক্রিসেন্টের প্রধান পিরহোসেইন কোলিভান্দ।

তিনি বলেন, কাতারের মাটিতে ওই তিন পাইলটের উপস্থিতির প্রমাণ রয়েছে। তাদের অবস্থান ও কী ঘটেছে, তা জানতে কাতারি রেড ক্রিসেন্টকে নিজস্ব যোগাযোগের মাধ্যম ব্যবহার করে তথ্য সংগ্রহের আহ্বান জানান তিনি।

কোলিভান্দ বলেন, রেড ক্রিসেন্ট ও রেড ক্রসের নিরপেক্ষ মানবিক ভূমিকার মাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা সম্ভব। এতে পাইলটদের উদ্বিগ্ন পরিবারগুলোকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া যাবে। বর্তমান পরিস্থিতিতে নিখোঁজদের বিষয়ে তথ্য পাওয়ার জন্য রেড ক্রিসেন্টই সবচেয়ে উপযুক্ত সংস্থা বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় ইরান ও কাতারের জাতীয় রেড ক্রিসেন্ট সংস্থার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন কোলিভান্দ। ত্রাণ, উদ্ধার, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আগের সমঝোতা স্মারক নবায়ন ও হালনাগাদের মাধ্যমে সহযোগিতার পরিধি বাড়ানোর প্রস্তাব দেন তিনি।

কাতারি রেড ক্রিসেন্টের কর্মকর্তারা দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে প্রস্তুতির কথা জানান। একই সঙ্গে নিখোঁজ তিন ইরানি পাইলটের বিষয়ে তথ্য সংগ্রহ ও তাদের অবস্থান অনুসন্ধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তারা।

সূত্র: মেহর নিউজ এজেন্সি

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)