Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ০৭:১৮ পিএম
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে আকস্মিক পরিদর্শন করেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে পরিদর্শনকালে তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং তারা যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসা, ওষুধ সরবরাহ, চিকিৎসক ও নার্সদের সেবার মান এবং হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যাপারে খোঁজ নেন। রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা ও হাসপাতালের সুযোগ-সুবিধা নিয়ে কোনো সমস্যা বা অসুবিধা রয়েছে কি না তা জানারও চেষ্টা করেন তিনি।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ হাসপাতালের চিকিৎসা সেবাকে আরও জনবান্ধব, স্বাচ্ছন্দ্যময় ও মানসম্মত করার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহলা ছাদীসহ সব চিকিৎসক ও নার্সকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

সাধারণ মানুষ যাতে উপজেলা পর্যায়েই স্বাচ্ছন্দ্য, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে মানসম্মত চিকিৎসাসেবা নিতে পারে সে বিষয়ে গুরুত্বারোপ করেন। হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেন এবং চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের অবহেলা বা হয়রানির শিকার না হন এবং প্রত্যেক রোগী যথাযথ চিকিৎসা সেবা পান—এ বিষয়টি নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)