Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ১০:০০ পিএম
বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, গত ১৭ বছর অত্যাচারী ও লুণ্ঠনকারীদের হাতে দেশের মানুষ জিম্মি ছিল। এখনো তাদের শাস্তি হয়নি। আগামী দিনে সরকার তাদের শাস্তি দিতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, “আপনারা এ ধরনের দলকে কখনোই সমর্থন করবেন না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না কখনো।”

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সততার মূল্য অপরিসীম। জিয়াউর রহমান মৃত্যুর পরও মানুষের কাছে সম্মানিত। বিএনপি বারবার ক্ষমতায় এসেছে। তার ভালো কাজের কারণেই মানুষ বিএনপিকে বারবার ভোট দিয়েছে।

তিনি বলেন, “তিনি চার-পাঁচ বছর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ছিলেন। কিন্তু মৃত্যুর পর দেখা গেল, তার কোনো জমি নেই, ব্যাংকে কোনো টাকা নেই। তার চার ভাই জীবিত ছিলেন, অথচ তাদের নামও কেউ জানেন না।”

স্পিকার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততা ও দেশপ্রেমের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছেন, যা একটি আদর্শ। মুসলিম বিশ্বে বর্তমানে এ ধরনের শাসক খুব বেশি দেখা যায় না। খোলাফায়ে রাশেদিনের পর জিয়াউর রহমানকে একজন প্রকৃত শাসক উল্লেখ করে তিনি বলেন, তিনি ছিলেন জননন্দিত এবং জনকল্যাণে সারা জীবন কাজ করেছেন।

“বিএনপি তারই দল। আশা করি, দলটি তার সুনাম ধরে রাখতে পারবে,” বলেন তিনি।

সংসদে স্পিকার হিসেবে নিজের নিরপেক্ষতার বিষয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, “নিরপেক্ষতার খাতিরে দলের স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছি। দলীয় কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করি না। সংসদে যারা বিরোধী দল আছে, এখন পর্যন্ত তারা মোটামুটি সন্তুষ্ট। আমার নিরপেক্ষতার ব্যাপারে তাদের কোনো সন্দেহ নেই।”

সমাবেশে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুসহ স্থানীয় নেতারা। এ সময় বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদীয় আসন থেকে সাতবার সংসদ সদস্য ও তিনবার মন্ত্রী নির্বাচিত হন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তিনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)