Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহনে ৬০০ গ্রাম গাঁজাসহ আটক ২

ভোলা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর,২০২৬, ১২:২১ পিএম
লালমোহনে ৬০০ গ্রাম গাঁজাসহ আটক ২

ভোলার লালমোহনে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মিরাজ (৪০) ও মো. অন্তর (২০)।

পুলিশ জানায়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) অসীম চন্দ্র কর্মকারের নেতৃত্বে পুলিশের একটি দল মিরাজের বসতঘরে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ সময় মিরাজ ও অন্তরকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন