Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহনে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ৪

লালমোহন প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট,২০২৬, ০৮:২৬ পিএম
লালমোহনে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ৪

ভোলার লালমোহনে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজারসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লালমোহন থানার ধলীগৌর নগর নতুন সুইচগেট সংলগ্ন মেঘনা নদী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন।

অভিযান চলাকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজারসহ চারজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।

পরে লালমোহনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত চারজনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। পরে মুচলেকা নিয়ে ড্রেজারসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, নদী তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা অবৈধ বালু উত্তোলনকারীদের হাত থেকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিরা হলেন, পিরোজপুরের মোঃ রুস্তম আলির ছেলে মোঃ রাজিব, দুলারহাট থানার নূর মোহাম্মদ জমাদারের ছেলে আব্দুল খালেক, ধলীগরনগর, লালমোহনের মোঃ মোকলেছুর রহমানের ছেলে মোঃ আকবর ও উজিরপুর, বরিশালের মৃত আব্দুর রফ মুন্সীর ছেলে মোঃ রাজু।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)