Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট ম্যানুফ্যাকচারিং ও ডিজিটাল গভর্নেন্সে চীনের সহযোগিতা জোরদারের আহ্বান বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে চরফ্যাশনে আলোচনা সভা প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে, অন্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ঘর দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স শেখ হাসিনা ফিরলে দেশে রক্তগঙ্গা বয়ে যাবে: রিজভী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের ৫টি নির্বাচন সম্পন্ন হবে: প্রতিমন্ত্রী ৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা জামায়াত-এনসিপি জোটের সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৯,৮৫৬ টাকা গ্যাস সরবরাহ দুই-তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি, ভোলা

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০৩:৩১ পিএম
চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

rupalibangla মো. রাসেল। ছবি:

ভোলার চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল ওই এলাকার মো. আবুল কালামের ছেলে। তিনি দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, বসতঘরের মেঝের কাজের জন্য পুকুরে একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করা হয়েছিল। দুপুরে মোটরের সঙ্গে বৈদ্যুতিক সুইচ বোর্ডের সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রাসেল। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাসেলের বাবা মো. আবুল কালাম বলেন, “আমার চারটি মেয়ে ও একটি মাত্র ছেলে। সে এ বছর দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। খুবই মেধাবী ছিল। তাকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।”

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাসীর বিল্লাহ জানান, হাসপাতালে আনার আগেই রাসেলের মৃত্যু হয়েছে।

দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন বলেন, “রাসেল আমাদের বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)