Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১২ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

সোমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী কনসার্টের মঞ্চে বাগদানের ঘোষণা ‘ধুরন্ধর’ গায়িকার হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশে খাদ্যপণ্য পাঠাবে পাকিস্তান, নেবে পাট ও পাটজাত পণ্য সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত জমির উদ্দিন সরকার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে ট্যালেন্টপুলে ২১০৬ জন, সাধারণ কোটায় ৩৫৯৯ জন বৃত্তিপ্রাপ্ত ‎ জলাবদ্ধতা মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ জ্বালানির আগুনে পুড়ছে পাকিস্তানের প্রবৃদ্ধির স্বপ্ন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় সংসদে শোক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সজীব রাজভর বিপিন, সিনিয়র রির্পোটার

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৬:২৬ পিএম
ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।

সভায় জানানো হয়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। খুন, যৌন হয়রানি, বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধ কঠোরভাবে দমনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও চলমান রয়েছে।

সভায় মাদক সেবন ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা এবং জেলা ও উপজেলা পর্যায়ে মোবাইল কোর্টের অভিযান জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করছে। তবে স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। বিশেষ করে মাদক, নারী নির্যাতন ও বাল্যবিবাহ পরস্পর সম্পর্কযুক্ত হওয়ায় এসব সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করে নিরাপদ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। কেবল আইন প্রয়োগের মাধ্যমে নয়, জনসচেতনতা বৃদ্ধি, পরিবার ও সমাজের সক্রিয় অংশগ্রহণ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততার মাধ্যমে এ সমস্যা প্রতিরোধ করতে হবে। বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী ও নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে তারা আত্মনির্ভরশীল হবে এবং সামাজিকভাবে আরও নিরাপদ অবস্থানে পৌঁছাবে।

সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)