Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২৯ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

অর্থবছর জানুয়ারি-ডিসেম্বরে নেওয়ার প্রস্তাব বিরোধীদলীয় নেতার ৪৭তম বিসিএসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীর সাফল্য চরফ্যাশনে প্রাণিসম্পদ উন্নয়নে এফডিএ’র আঞ্চলিক কারিগরি কর্মশালা রাবিতে ছাত্রদলের বিরুদ্ধে সিট দখলের অভিযোগ, শিবিরের মানববন্ধন ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার-এর মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশের বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত ময়মনসিংহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৯ দিনে অভিযোগপত্র, শেষ পর্যায়ে সাক্ষ্যগ্রহণ এবারের বাজেট ‘জীবনবান্ধব’: প্রধানমন্ত্রী ভারতীয় ভিসার আবেদন শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহনে আদালতে মামলা করায় বাদীকে পিটিয়ে আহত করার অভিযোগ

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৯ জুন,২০২৬, ০১:০৯ পিএম
লালমোহনে আদালতে মামলা করায় বাদীকে পিটিয়ে আহত করার অভিযোগ

ভোলার লালমোহনে আদালতে মামলা করার জেরে ৮৬ বছর বয়সী এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় তাঁকে উদ্ধার করতে গিয়ে তাঁর দুই ছেলেও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার চরভূতা ইউনিয়নের ষাটদরুন এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—নুরুল ইসলাম ফরাজী (৮৬) এবং তাঁর দুই ছেলে মফিজুল ইসলাম ও নুর আলম। বর্তমানে তারা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী নুরুল ইসলাম ফরাজী অভিযোগ করেন, একই এলাকার মিজি বাড়ির শরিফ, আরিফ ও হজল হক দীর্ঘদিন ধরে তাঁর ওয়ারিশি ও ক্রয়কৃত জমি জোরপূর্বক ভোগদখল করে আসছেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময় অভিযুক্তদের প্রভাবের কারণে স্থানীয়ভাবে কোনো সালিশ বা বিচার সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, "বর্তমানে তারা বিএনপির পরিচয় ব্যবহার করে আমার বিরুদ্ধে আদালতে একটি মামলা করেছে। সেই মামলায় আমি দীর্ঘদিন ধরে হাজিরা দিচ্ছি। পরে আমি নিজেই তাদের বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা দায়ের করি। আদালতের নোটিশ পাওয়ার পর তারা ক্ষিপ্ত হয়ে দোকানের সামনে এসে আমাকে এলোপাতাড়ি মারধর করে। আমার চিৎকার শুনে দুই ছেলে আমাকে উদ্ধার করতে এলে তাদেরও মারধর করা হয়।"

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শরিফ, আরিফ ও হজল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, "ঘটনার বিষয়ে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)