Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত ● সাড়ে ৩ লাখ ডলারেই মিলবে আর্জেন্টিনার নাগরিকত্ব ● ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে বদলি ● সিন্ডিকেট ধরতে সেপ্টেম্বরের এলপিজি বিক্রির তথ্য চেয়েছে বিইআরসি ● ৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রী ● রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ● দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় ● যুক্তরাষ্ট্রের দুই ইউনিভার্সিটিতে শিক্ষকতায় নতুন পথচলা মিথিলার ● কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ● ওনাবের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকাওয়াচ সম্পাদক সাখাওয়াত সজীব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সেনা পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর,২০২৬, ০৪:১৮ পিএম
সেনা পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম বহনকারী বিশেষ গাড়িবহর। শনিবার (৩ অক্টোবর) দুপুরে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের জন্য প্রথম চালানের জ্বালানি পৌঁছে দেওয়া হয়।

শনিবার সকাল ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা করে। পরে দুপুর সাড়ে ১২টার পর সেটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছায়।

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রকল্পের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়ামের চালান নিয়ে দুপুর সাড়ে ১২টার পর রূপপুরে পৌঁছেছে।’

জানা গেছে, ইউরেনিয়াম পরিবহনে তিনটি লরি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া অন্য একটি গাড়িতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় সরঞ্জাম। গাড়িবহরের সঙ্গে রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞ দলের সদস্যরাও ছিলেন। নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ছিলেন।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামবাহী একটি বিশেষ কার্গো বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রকল্প সূত্র জানায়, রূপপুর কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি—মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে। ডিসেম্বরের মধ্যে সব চালান রূপপুরে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।

সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা জানান, সব প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা গেলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হতে পারে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)