Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত ● সাড়ে ৩ লাখ ডলারেই মিলবে আর্জেন্টিনার নাগরিকত্ব ● ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে বদলি ● সিন্ডিকেট ধরতে সেপ্টেম্বরের এলপিজি বিক্রির তথ্য চেয়েছে বিইআরসি ● ৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রী ● রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ● দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় ● যুক্তরাষ্ট্রের দুই ইউনিভার্সিটিতে শিক্ষকতায় নতুন পথচলা মিথিলার ● কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ● ওনাবের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকাওয়াচ সম্পাদক সাখাওয়াত সজীব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বহু বছর পর নানাবাড়ি আসলাম: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০৭:১৬ পিএম
বহু বছর পর নানাবাড়ি আসলাম: প্রধানমন্ত্রী

ফেনীতে উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে নানাবাড়ির স্মৃতিও মনে করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার পরশুরামে এক অনুষ্ঠানে তিনি জানান, বহু বছর পর নানাবাড়িতে এসেছেন তিনি; এর আগে সম্ভবত ১৯৮৪ ও ১৯৯১ সালে এখানে এসেছিলেন।

তারেক রহমান বলেন, ‘আজ বহু বছর পর নানাবাড়ি আসলাম। খুব সম্ভবত ১৯৮৪ সালে এসেছিলাম। এরপর ১৯৯১ সালে এসেছিলাম। দেশের মানুষের জন্য কাজ করতে হবে, নানাবাড়ির জন্য কাজ করতে হবে।’

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে ফেনীতে যান প্রধানমন্ত্রী।

এর আগে ফেনীর পরশুরাম ও ফুলগাজীর মানুষকে বন্যার হাত থেকে রক্ষায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্প এবং নদী খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। প্রকল্পটির আওতায় বাঁধ পুনর্বাসন, নদী ও জলাধার পুনঃখনন, নদীতীর সংরক্ষণসহ বিভিন্ন কাজ করা হবে।

উন্নয়ন কর্মসূচি উদ্বোধন করে তারেক রহমান বলেন, ‘ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই নদীটি খনন করব। এখন আমরা সেটি বাস্তবায়ন করতে এসেছি।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতা তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, ‘অরাজকতা তৈরির চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। আপনারা দেখেছেন ১৯৭১ সালে তাদের ভূমিকা কী ছিল। ফেব্রুয়ারির নির্বাচনে তারা কিছু আসনে নির্বাচনে জিতে নানা ধরনের কর্মকাণ্ড করছে। সময় এসেছে সচেতন হওয়ার। তারা আমাদের নসিহত করে। আমরা বলব, দয়া করে নিজের দিকে তাকান।’

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার প্রথম ফেনী সফর। সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবন থেকে বাসে করে পরশুরামের উদ্দেশে রওনা হন তিনি। পরে দুপুরের দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)