Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান অক্টোবরে চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সহযোগিতা আরও জোরদারের আহ্বান ত্রিবেদীর দ্রুতই বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান হবে: প্রধানমন্ত্রী রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর মেডিকেল পরীক্ষায় ‘পুরুষ’ শনাক্ত, নারী বিভাগে নিষিদ্ধ দুই বাংলাদেশি অ্যাথলেট বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন রিজভীসহ ৪ নেতা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ২০ বছরের ময়লার ভাগাড়ে বালুচাপা লেবানন ও সিরিয়ায় একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিএনপির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ০৪:৩৩ পিএম
বিএনপির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

rupalibangla মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটিকে বর্তমান অবস্থানে নিয়ে আসার ক্ষেত্রে খালেদা জিয়ার নেতৃত্বের কথা তুলে ধরেন।

মিলাদ ও দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা অ্যাডভোকেট আবুল হোসেইন মোনাজাত ও দোয়া পরিচালনা করেন। এতে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

দোয়া ও মিলাদ শুরুর আগে দেওয়া বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া ছিলেন একজন সাহসী গণতান্ত্রিক নেতা। তিনি জীবনের পুরোটা সময় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে ব্যয় করেছেন। তাঁর জন্মদিনের এই দিনটি বাংলাদেশের ইতিহাস ও ভাগ্যের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে বলে মন্তব্য করেন তিনি।

ফখরুলের ভাষ্য, আপসহীন নেতৃত্ব ও দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়া একাধিকবার বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনেছেন। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনেও তিনি নেতৃত্ব দিয়েছেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, নীতির প্রশ্নে আপসহীন থাকা, দলকে ঐক্যবদ্ধ রাখা এবং নেতাকর্মীদের আত্মত্যাগের মূল্যায়নের মাধ্যমে খালেদা জিয়া বিএনপিকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছেন। তাঁর মতে, বিএনপি আজ যে একটি প্রকৃত গণতান্ত্রিক গণদল হিসেবে পরিচিত, এর পেছনে খালেদা জিয়ার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর আদর্শ ও প্রেরণা দলটির নেতাকর্মীদের ভবিষ্যতের পথচলায় দিকনির্দেশনা দেয় বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় মির্জা ফখরুল সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া এবং মাগফিরাত কামনা করেন।

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এর আগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। কেন্দ্রীয়ভাবে ঘোষিত সেই কর্মসূচির অংশ হিসেবেই নয়াপল্টনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)