Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান অক্টোবরে চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সহযোগিতা আরও জোরদারের আহ্বান ত্রিবেদীর দ্রুতই বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান হবে: প্রধানমন্ত্রী রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর মেডিকেল পরীক্ষায় ‘পুরুষ’ শনাক্ত, নারী বিভাগে নিষিদ্ধ দুই বাংলাদেশি অ্যাথলেট বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন রিজভীসহ ৪ নেতা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ২০ বছরের ময়লার ভাগাড়ে বালুচাপা লেবানন ও সিরিয়ায় একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ০৪:২২ পিএম
শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা দেওয়ার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) দুপুর পৌনে ১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় দেশ গড়ার কারিগর অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মানসূচক অবসর ও কল্যাণ ভাতার চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও অবসর সুবিধা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা অবসরপ্রাপ্ত শিক্ষকরা অনুষ্ঠানে অংশ নেন।

জাতি গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেওয়া এবং অবসরজীবনে তাঁদের আর্থিক স্বস্তি ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)