Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১২ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে পেটালেন ইউএনও বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম জানা যাবে বৃহস্পতিবার আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা ফৌজিয়া এখন বিএনপি নেত্রী ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় ট্রলির নিচে চাপা পড়ে ব্যবসায়ী নিহত মহেশখালীতে এলএনজি সরবরাহ কমেছে ৬৩ শতাংশ, চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট যমুনা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ, এক ঘণ্টা পর চলাচল স্বাভাবিক তরুণ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, গবেষণামুখী করতে উদ্যোগ নেওয়া হচ্ছে: ইউজিসি সদস্য মামুন পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তার একযোগে রদবদল সরকারি ক্রয়ের তথ্য প্রকাশে যুক্তরাষ্ট্রের তাগিদ বাংলাদেশ ভ্রমণে কানাডার উচ্চমাত্রার সতর্কতা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম জানা যাবে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৭:৩১ পিএম
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম জানা যাবে বৃহস্পতিবার

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ওই দিন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দলের প্রার্থীর নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি।

সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীরই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। ফলে বৃহস্পতিবার প্রার্থীর নাম ঘোষণার পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন, সে বিষয়ে অনেকটাই পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সচিবের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ হুইপ।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের সময় দলের পক্ষ থেকে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

দলীয় সিদ্ধান্তের বাইরে ভোটের সুযোগ নেই
রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দেওয়ার বিষয়ে চিফ হুইপ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের নিজ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই। ফলে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীকে দলীয় সংসদ সদস্যরা সমর্থন করবেন বলে তিনি জানান।

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিষয়ে তিনি বলেন, ভোট গ্রহণের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন হবে না। নির্বাচন কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় বৈঠক ও আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করবে।

আলোচনায় একাধিক নাম
বিএনপির প্রার্থী হিসেবে দলের একাধিক জ্যেষ্ঠ নেতার নাম রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে। তবে এখনো দলীয়ভাবে কারও নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নামও আলোচনায় রয়েছে।

এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।

তবে শেষ পর্যন্ত কে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাবেন, সে সিদ্ধান্ত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান নেবেন বলে জানিয়েছেন চিফ হুইপ।

১১ দলীয় জোট থেকেও প্রার্থী
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকেও রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার ঘোষণা এসেছে। জোটটির পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করার কথা জানানো হয়েছে।

তবে সংসদে সংখ্যাগরিষ্ঠতার হিসাবে বিএনপির প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচনে এগিয়ে রয়েছেন।

২০ আগস্ট ভোট
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহারের আনুষ্ঠানিকতা শেষে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। ফলে বিএনপির সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কারণে দলটির মনোনীত প্রার্থীরই নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)