Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১২ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে পেটালেন ইউএনও বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম জানা যাবে বৃহস্পতিবার আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা ফৌজিয়া এখন বিএনপি নেত্রী ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় ট্রলির নিচে চাপা পড়ে ব্যবসায়ী নিহত মহেশখালীতে এলএনজি সরবরাহ কমেছে ৬৩ শতাংশ, চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট যমুনা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ, এক ঘণ্টা পর চলাচল স্বাভাবিক তরুণ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, গবেষণামুখী করতে উদ্যোগ নেওয়া হচ্ছে: ইউজিসি সদস্য মামুন পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তার একযোগে রদবদল সরকারি ক্রয়ের তথ্য প্রকাশে যুক্তরাষ্ট্রের তাগিদ বাংলাদেশ ভ্রমণে কানাডার উচ্চমাত্রার সতর্কতা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তার একযোগে রদবদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৫:৩৬ পিএম
পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তার একযোগে রদবদল

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এনেছে সরকার। উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) পদমর্যাদাসহ মোট ২৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করে এসব বদলি ও পদায়নের তথ্য প্রকাশ করে।

একটি প্রজ্ঞাপন অনুযায়ী, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদ্দাছ্ছের হোসেনকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে (বিপিএ) অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শাহিনুর আলম খানকে ঢাকা বিশেষ শাখা (এসবি), পুলিশ সুপার রেজাউল করিমকে এপিবিএন, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশ, এপিবিএনের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশ এবং র‌্যাবের অতিরিক্ত ডিআইজি ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

আরেকটি পৃথক প্রজ্ঞাপনে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে, সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার আমিরুল ইসলামকে কুষ্টিয়ায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএন এবং পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনায় পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাকি দুটি প্রজ্ঞাপনে ডিআইজি, উপ-পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও বিশেষ পুলিশ সুপার পদমর্যাদার আরও ১০ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

চারটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদল কার্যকর করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)