Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৬:১৯ পিএম
বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গুলশান কার্যালয়ে ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির উচ্চপর্যায়ের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) সকাল ১১টায় অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও সুসংহত ও টেকসই করতে আইআরআইয়ের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেওয়া, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করে।

পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং গণতান্ত্রিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা হয়।

বিএনপির পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।

এ সময় দলের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি এবং মাহমুদা হাবীবা এমপি।

অন্যদিকে, আইআরআইয়ের পক্ষে বৈঠকে অংশ নেন সংস্থাটির সিনিয়র ডিরেক্টর সোনজা গ্লোকলে, রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি এবং টেকনিক্যাল অ্যাডভাইজার অমিতাভ ঘোষ ও রুয়াকসানা হক।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)