Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৫:১৯ পিএম
আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আমাদের নেতা বাংলাদেশের মানবিক নেতা, গরিবের নেতা, এ দেশের উন্নয়নের নেতা। ইনশাআল্লাহ, কোনো বৈষম্য হবে না।”

রোববার চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে ঘর হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাঁশখালীর উন্নয়নে কোনো ধরনের বৈষম্য করা হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাঁশখালী এখন পর্যটন স্পট হিসেবে গড়ে উঠেছে। লবণচাষিরাও ন্যায্যমূল্য পেতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী ঘোষণা করবেন, চাষিরা ন্যূনতম কত টাকা পাবেন।

বেড়িবাঁধ প্রসঙ্গে তিনি বলেন, পরিমাপ ও প্রয়োজনীয় কার্যক্রমের জন্য মন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে বাঁশখালীতে আসতে বলা হয়েছে। বাঁশখালীর উন্নয়নে যা যা করা প্রয়োজন, প্রধানমন্ত্রী তা করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাতকানিয়া-লোহাগাড়াতেও কিছু ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। “আমরা কোনো ভেদাভেদ করিনি। বাঁশখালীতে জামায়াতের এমপি হওয়ার পরও প্রধানমন্ত্রী এসেছেন। ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছে,” বলেন তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)