Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২২ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

হান্নান মাসউদকে ডেপুটি স্পিকার, ‘এটি শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ’ রামমূর্তি বিতর্কে ‘গভীর ষড়যন্ত্রের’ অভিযোগ ইসলামী আন্দোলনের মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা শব্দদূষণ নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর মামুনুল হক ইস্যুতে নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার বাবা দিবসে বাবাকে ঘিরে বেরোবি শিক্ষার্থীদের স্মৃতিচারণ কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ মহিপুরে গাঁজা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের?
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হান্নান মাসউদকে ডেপুটি স্পিকার, ‘এটি শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ১০:০৬ পিএম
হান্নান মাসউদকে ডেপুটি স্পিকার, ‘এটি শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ’

প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ।

রোববার (২১ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের ১১তম দিনে এ ঘটনা ঘটে। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আলোচনায় অংশ নিয়ে হান্নান মাসউদ বাজেট ও সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বক্তব্য দিলে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও হট্টগোল শুরু হয়।

পরে তিনি আবারও ফ্লোর চাইলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ডেপুটি স্পিকার তাকে উদ্দেশ করে বলেন, “এটি শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ।”

আলোচনার সময় সংসদে উপস্থিত বিভিন্ন সংসদ সদস্যও বক্তব্য দেন। বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক হান্নান মাসউদের বক্তব্যের সমালোচনা করে বলেন, সংসদে এমন বক্তব্য গ্রহণযোগ্য নয় যাতে কারও মানহানি হয়। তিনি সংশ্লিষ্ট অংশ এক্সপাঞ্জ করার দাবি জানান।

এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী দলের বক্তব্যের কিছু অংশ সঠিক নয় এবং তা এক্সপাঞ্জ করা উচিত।

অন্যদিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদে ব্যক্তিগত আক্রমণ ও বিতর্কিত মন্তব্য এড়িয়ে চলার আহ্বান জানান। তিনি বলেন, সংসদীয় শিষ্টাচার বজায় রাখা জরুরি।

সবশেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, বিষয়টি বিধি মোতাবেক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)