Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২২ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

হান্নান মাসউদকে ডেপুটি স্পিকার, ‘এটি শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ’ রামমূর্তি বিতর্কে ‘গভীর ষড়যন্ত্রের’ অভিযোগ ইসলামী আন্দোলনের মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা শব্দদূষণ নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর মামুনুল হক ইস্যুতে নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার বাবা দিবসে বাবাকে ঘিরে বেরোবি শিক্ষার্থীদের স্মৃতিচারণ কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ মহিপুরে গাঁজা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের?
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ

কুবি প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ০৬:৫৫ পিএম
কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা পাওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (২১ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থী ক্যাফেটেরিয়ায় নাস্তা করতে গিয়ে খাবারের মধ্যে পোকা দেখতে পান।

‎বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের নানা অভিযোগ রয়েছে। খাবারের মান, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রায়ই অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাফেটেরিয়ার টেবিল-চেয়ার সবসময় পরিষ্কার থাকে না, খাবারের গুণগত মানও আশানুরূপ নয়। তুলনামূলক কম খরচে খাবার পাওয়ার কারণে অনেকেই এখানে খাবার খেলেও মানসম্মত খাবার ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত না হওয়ায় অনেকে খাবার খেতে আসে না।

জানা যায়, ‎ভুক্তভোগী শিক্ষার্থী মার্কেটিং বিভাগের নাদিম সকাল প্রায় ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় খাবার গ্রহণের সময় তিনি তার পরিবেশিত সবজির মধ্যে একটি পোকা দেখতে পান। এরপর বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হলে তারা ক্যাফেটেরিয়ার ম্যানেজার কর্তৃক ক্ষোভ প্রকাশ করেন।

‎প্রত্যক্ষদর্শী মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমন আহমেদ ইয়ামিন বলেন, "সকালে ক্যাফেটেরিয়াতে গিয়ে খাবার খাওয়ার জন্য সবজি এবং ডাল অর্ডার করি। কিছুক্ষণ খাবার পর আমার পাশে বসা ডিপার্টমেন্টের জুনিয়র নাদিম তার খাবারে পোকার বিষয়টি আমাকে জানায়। আমার খাবারে সাথে তার খাবারের মিল থাকায় আমি খুব বিব্রত বোধ করি। এ ব্যাপারে ক্যাফেটেরিয়ার ক্যাশ ম্যানেজারের সাথে কথা বললে এবং তাদের সচেতনতা সম্পর্কে জানতে চাইলে তিনি নিশ্চুপ থাকেন এবং আমি হতাশার সাথে চলে আসি। "

‎কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ম্যানেজার সুমা আক্তার বলেন," খাবারে যে পোকা পাওয়া গেছে তা বরবটি থেকে আসায় আমরা তা লক্ষ করতে পারিনি। তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি পোকা হয় এমন সবজিগুলো পরবর্তীতে আর রাখবো না।"

‎ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন, "এ বিষয়টি জানার পরে আমি ক্যাফেটেরিয়ার ম্যানেজারের সাথে যোগাযোগ করেছি। তারা পোকা পাওয়ার বিষয়টি স্বীকার করে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং এমন ঘটনা পুনরাবৃত্তি না হওয়ার কথা বলেছেন।"

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)