Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২২ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

হান্নান মাসউদকে ডেপুটি স্পিকার, ‘এটি শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ’ রামমূর্তি বিতর্কে ‘গভীর ষড়যন্ত্রের’ অভিযোগ ইসলামী আন্দোলনের মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা শব্দদূষণ নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর মামুনুল হক ইস্যুতে নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার বাবা দিবসে বাবাকে ঘিরে বেরোবি শিক্ষার্থীদের স্মৃতিচারণ কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ মহিপুরে গাঁজা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের?
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

অন্তর্বর্তী সরকারের গাফিলতিতে হামের টিকা দেওয়া হয়নি, তদন্তের প্রয়োজন নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ০৫:৩১ পিএম
অন্তর্বর্তী সরকারের গাফিলতিতে হামের টিকা দেওয়া হয়নি, তদন্তের প্রয়োজন নেই

অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণেই দেশে হামের টিকাদান কার্যক্রম ব্যাহত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়া হায়দার। তিনি বলেছেন, বিষয়টি স্পষ্ট এবং সত্য। এটি জানার জন্য আলাদা কোনো তদন্তের প্রয়োজন নেই।

রোববার (২১ জুন) সচিবালয়ে ইউরোপ সফর শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

এস এম জিয়া হায়দার বলেন, “অন্তর্বর্তী সরকারের গাফিলতির জন্যই হামের টিকা দেওয়া হয়নি। এটা সত্যি ও পরিষ্কার। বিষয়টি জানার জন্য আলাদা করে তদন্ত করার প্রয়োজন নেই। কীভাবে জবাবদিহিতার আওতায় আনা হবে, তা সরকার বিবেচনা করবে।”

স্বাস্থ্য খাতের জনবল সংকট মোকাবিলায় সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। জানান, আগামী তিন থেকে চার বছরের মধ্যে সারা দেশে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে অন্তত দুজন করে মিডওয়াইফ নিয়োগের পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়েও প্রয়োজনীয় সংখ্যক মিডওয়াইফ রাখা হবে।

তিনি বলেন, বর্তমানে দেশে তিন হাজারেরও কম মিডওয়াইফ কর্মরত রয়েছেন, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। এ পরিস্থিতি মোকাবিলায় আগামী এক বছরের মধ্যে মোট লক্ষ্যমাত্রার প্রায় এক-তৃতীয়াংশ মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী বলেন, সারাদেশে প্রাইমারি হেলথ কেয়ার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে। স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা প্রদান করবেন।

তিনি আরও জানান, বর্তমানে দেশে প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক রয়েছে। এসব ক্লিনিকের আদলে আরও স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এসব কেন্দ্রে রক্তচাপ পরিমাপ, স্বাস্থ্য স্ক্রিনিং, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য মৌলিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে।

এস এম জিয়া হায়দার বলেন, “সব মিলিয়ে আমরা দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই, যাতে সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে পারেন।”

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)