Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে সাড়ে ১২ হাজার কোটি টাকা ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা থার্ড টার্মিনাল চালুর পর এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য বিশ্বকাপের পর পর্তুগালের দায়িত্ব ছাড়ছেন মার্তিনেজ পরীমণিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে গোলাম সাকলায়েন ইউকে ভিসা থাকলেই ঘুরতে পারবেন ২২টি দেশ স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি সেই ভাইরাল লোকশিল্পী লাইলী বেগম পেলেন ৩ লাখ টাকার সরকারি অনুদান ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি ১৯ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: পর্যটনমন্ত্রী শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সড়কমন্ত্রী

ঢাকা থেকে সরানো হবে ৪ আন্তঃজেলা বাস টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন,২০২৬, ০৫:৩৪ পিএম
ঢাকা থেকে সরানো হবে ৪ আন্তঃজেলা বাস টার্মিনাল

rupalibangla সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি:

আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে রাজধানী ঢাকা থেকে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, স্থানান্তরের আওতায় থাকা টার্মিনালগুলো হলো গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল।

তিনি জানান, সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে, ফুলবাড়িয়া টার্মিনাল কেরানীগঞ্জে, গাবতলী টার্মিনাল হেমায়েতপুরে এবং মহাখালী টার্মিনাল উত্তরা-আব্দুল্লাহপুর সংলগ্ন এলাকায় স্থানান্তর করা হবে।

শেখ রবিউল আলম বলেন, রাজধানীর কলাবাগান, কল্যাণপুরসহ বিভিন্ন এলাকায় বেসরকারি বাস কোম্পানির কাউন্টারকে কেন্দ্র করে যে অস্থায়ী টার্মিনাল ব্যবস্থা গড়ে উঠেছে, তা ধাপে ধাপে সরিয়ে নেওয়া হবে। রাস্তার পাশে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানো-নামানো বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সংলাপে পদ্মা সেতুর পিলারের কাছে মাটি অপসারণের বিষয়েও কথা বলেন সড়কমন্ত্রী। তিনি জানান, বিষয়টি নিয়ে সেনাবাহিনীর প্রকৌশলী ও সেতু প্রকল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হয়েছে।

তাদের মতামতের ভিত্তিতে তিনি বলেন, পিলারের আশপাশ থেকে মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই। বরং ফিজিবিলিটি স্টাডি অনুযায়ী নদীর স্বাভাবিক প্রবাহ, নাব্যতা, পরিবেশগত ভারসাম্য এবং পানি চলাচল স্বাভাবিক রাখতে এ মাটি অপসারণ প্রয়োজন।

বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)