Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট ● বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সরকারের প্রথম অগ্রাধিকার: বিমানমন্ত্রী ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● 'এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ' ● ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ ● ‘হাসিনা ও তাঁর ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে ফুল অ্যাকশন চলবে’ ● বড় পর্দায় আসছে সোনিয়া গান্ধীর জীবনের গল্প ● আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার, প্রথম ধাপে ১১২ জন ● আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘মাত্র সালাম দিলাম, ওয়ালাইকুম সালাম শোনার আগেই তুলে দিলেন’: স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট

প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৬:৩৭ পিএম
‘মাত্র সালাম দিলাম, ওয়ালাইকুম সালাম শোনার আগেই তুলে দিলেন’: স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন শুরু হতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়ানো বিএনপির সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়াকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পয়েন্ট অব অর্ডার উত্থাপনের নির্দিষ্ট সময় ও বিধি রয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, ‘এখনো তো শুরুই করলাম না, শুধু আপনাদেরকে আসসালামু আলাইকুম দিলাম, এর মধ্যেই আপনি এটা তুলে দিলেন।’

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরুর পর এ ঘটনা ঘটে। অধিবেশনের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান কুমিল্লা-২ আসনের বিএনপির সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া।

এ সময় তাঁকে সতর্ক করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, অধিবেশনের শুরুতে নয়, বরং কার্যসূচির এক অংশ থেকে অন্য অংশে যাওয়ার মধ্যবর্তী সময়ে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করতে হয়।

পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সেলিম ভূঁইয়া বলেন, ‘একটু আগে ছাত্রলীগের ক্যাডার, একজন হলুদ সাংবাদিক একটা ভিডিও ছেড়েছেন। সেখানে বলেছেন, আপনারা যে সংসদীয় স্থায়ী কমিটি করেছেন, এই কমিটির সুপারিশ করা ছাড়া কোনো এখতিয়ার নাই। সুপারিশ মন্ত্রণালয় রাখতেও পারে, নাও রাখতে পারে। এখন এই ভিডিওটা দিয়ে আমাদের এই সংসদীয় কমিটিকে এখানে প্রশ্নবিদ্ধ করেছে।’

বিএনপির এই সংসদ সদস্য আরও বলেন, ‘এটার পেছনে আমাদের কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে। এই সংসদের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এই ভিডিওটা করার পেছনে জড়িত থাকতে পারে। আমি আমাদের সচিব মহোদয়কে এটা দিয়েছি। উনি যাতে এটা দেখে, আপনাকে দেখান এবং এটার জন্য একটা তদন্ত কমিটি করেন। এটার একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।’

জবাবে স্পিকার বলেন, ‘সংসদের সবকিছু তোলার একটা টাইম আছে। আপনি পয়েন্ট অব অর্ডারে হয়তো তুলেছেন। যখন কোনো প্রশ্ন তুলবেন, প্রথমে দাঁড়িয়ে পয়েন্ট অব অর্ডার কোন বিধিতে, সেটা উল্লেখ করবেন। এগুলোরও একটা নির্দিষ্ট সময় আছে। দিনের কার্যসূচিতে একটি অংশের সমাপ্তি হলে পরবর্তী অংশে যাওয়ার আগে মধ্যবর্তী সময়ে পয়েন্ট অব অর্ডার তুলতে হয়।’

স্পিকার আরও বলেন, ‘এখনো তো শুরুই করলাম না। শুধু আপনাদেরকে আসসালামু আলাইকুম দিলাম, এর মধ্যেই তো আমি ওয়ালাইকুম আসসালাম শোনার আগেই আপনি এটা তুলে দিলেন। পরবর্তী সময়ে বিধিমোতাবেক এক পর্যায় থেকে অন্য পর্যায়ে, এক বিষয় থেকে অন্য বিষয়ে যাওয়ার মধ্যবর্তী সময়ে এটা তুলতে পারেন। এ ছাড়া এটি পয়েন্ট অব অর্ডার কি না এবং কোন বিধিতে উত্থাপন করছেন, সেটিও উল্লেখ করবেন। তখন বিষয়টি বিবেচনা করা যাবে।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)