Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট ● বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সরকারের প্রথম অগ্রাধিকার: বিমানমন্ত্রী ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● 'এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ' ● ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ ● ‘হাসিনা ও তাঁর ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে ফুল অ্যাকশন চলবে’ ● বড় পর্দায় আসছে সোনিয়া গান্ধীর জীবনের গল্প ● আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার, প্রথম ধাপে ১১২ জন ● আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ত্রিশালেও বিমানবন্দর নির্মাণের প্রক্রিয়াগত কাজ শুরু

বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সরকারের প্রথম অগ্রাধিকার: বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৬:০২ পিএম
বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সরকারের প্রথম অগ্রাধিকার: বিমানমন্ত্রী

আকাশপথে যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের আটটি বিমানবন্দর সচল করার জন্য অগ্রাধিকার তালিকা নির্ধারণ করেছে সরকার। বিভিন্ন বিষয় বিবেচনায় বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সরকার প্রথম অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, ইতোমধ্যে একটি নেদারল্যান্ডসভিত্তিক কোম্পানি বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি ময়মনসিংহের ত্রিশালে বিমানবন্দর নির্মাণের প্রক্রিয়াগত কাজও শুরু হয়েছে।

বৃহস্পতিবার ময়মনসিংহে দিনব্যাপী তিনটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

সকাল ১০টায় ত্রিশাল উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মন্ত্রী বলেন, একটি বিমানবন্দর নির্মাণ করতে সাধারণত ১০ থেকে ১২ বছরের বেশি সময় প্রয়োজন হয়। ত্রিশালে বিমানবন্দর নির্মাণের ক্ষেত্রে প্রক্রিয়াগত কাজ শুরু হয়েছে। তবে বিভিন্ন দিক বিবেচনায় সরকারের প্রথম অগ্রাধিকার বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর।

এরপর সকাল ১১টায় ময়মনসিংহ নগরীর টাউন হলে আয়োজিত আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্মের হাতে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার গ্রামের টেকসই উন্নয়নে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালু এবং নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা এসব পরিকল্পনার অংশ।

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। পরে তিনি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলের শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন।

দুপুর ১টায় ময়মনসিংহ জেলা পরিষদের সম্মেলনকক্ষে জেলার বিভিন্ন অর্থবছরে বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে এবং প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। আজকের চেক বিতরণ অনুষ্ঠান জবাবদিহিরই একটি দৃষ্টান্ত।

উপস্থিত নেতাকর্মীদের ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে দেশের বৃহত্তর স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, পতিত সরকার ফিরে আসছে—এমন গুজব উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। পৃথিবীর ইতিহাসে পতিত স্বৈরাচারের ফিরে আসার নজির নেই বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী প্রতিদিন ১৪ থেকে ১৬ ঘণ্টা পরিশ্রম করছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, তাঁর নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)