Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস ● কয়েকটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন নয় ● ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ ● শিগগিরই বিদ্যুৎ বা আর্থিক ব্যবস্থা অচল করে দিতে পারে এআই, ‘এটি না বানালেই হয়তো ভালো হতো’: হিন্টন ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ী হবে: জয়সওয়াল ● ‘মাত্র সালাম দিলাম, ওয়ালাইকুম সালাম শোনার আগেই তুলে দিলেন’: স্পিকার ● পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন: রিজভী ● নিম্ন রাজস্ব আহরণ ও ঋণের বাড়তি চাপে কঠিন চ্যালেঞ্জের মুখে সরকার ● ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● জ্বালানি-সার সংকট, গঙ্গা চুক্তি ও শ্রমিক অসন্তোষ নিয়ে সংসদে আলোচনার দাবি বিরোধীদের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৯:০৬ পিএম
অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) শুরুর প্রাক্কালে তুরস্কের আন্তালিয়ায় কূটনৈতিক অঙ্গনে বইছে নতুন বাতাস। তুরস্কের স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার বিলাসবহুল ম্যাক্স রয়্যাল হোটেলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকটি শুরু হয়েছে।

তিন দিনের সরকারি সফরে তুরস্কে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে সরাসরি উচ্চপর্যায়ের এই বৈঠকে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও তুরস্কে অবস্থান করছেন।

বৈঠকের এজেন্ডায় বাণিজ্য, বিনিয়োগ ও ভূরাজনীতি
কূটনৈতিক একাধিক সূত্রের বরাতে জানা গেছে, দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের শীর্ষ নেতাদের আলোচনায় কয়েকটি বিষয় বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এর মধ্যে রয়েছে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানো। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে সম্ভাবনাময় খাতগুলো নিয়েও আলোচনা হচ্ছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার বিষয়টিও বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি। আসন্ন কপ-৩১ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর ক্ষতিপূরণ ও অর্থায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে যৌথভাবে কাজ করার বিষয়ে দুই নেতা আলোচনা করতে পারেন।

এ ছাড়া মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ১০ লাখের বেশি রোহিঙ্গার মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং তাদের নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর ক্ষেত্রে তুরস্কের ভূমিকা নিয়েও আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

কপ-৩১ ঘিরে বাংলাদেশের প্রস্তুতি
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর বৈশ্বিক জলবায়ু কূটনীতিতে এটি তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ অংশগ্রহণ।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অর্থায়ন, ক্ষতিগ্রস্ত দেশগুলোর স্বার্থ সংরক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো সম্মেলনে বাংলাদেশের অগ্রাধিকার পেতে পারে। বিশ্লেষকদের মতে, আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে এই বৈঠক ঢাকা-আঙ্কারা সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতার নতুন সুযোগ তৈরি করতে পারে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)