Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারায়ণগঞ্জে ৩ শতাধিক কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনিশ্চিত ● চরফ্যাশনে সরাসরি প্রদর্শিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর উদ্বোধনী অনুষ্ঠান ● নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী ● হুথিদের কর্মকাণ্ডে ইয়েমেনের সংকট, নৌপথে হুমকি ● আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ● ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা ● হত্যা মামলায় কারাগারে ইকবাল সোবহান চৌধুরী ● নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ● এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন ● ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৬
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৮:১১ পিএম
৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ সিদ্ধান্তের কথা জানায়। সরকারের ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাকশিল্পের কারখানাগুলোতেও এ ছুটি কার্যকর করা হবে।

এর আগে, গত ২১ অক্টোবর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি পালনের সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব ওয়ালীউল দামান।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে। এর মাধ্যমে দিনটি আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়।

এর আগে গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়।

মন্ত্রিসভার ওই সিদ্ধান্ত বাস্তবায়নের ধারাবাহিকতায় জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এবার সরকারের ঘোষিত ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করল বিজিএমইএ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)