Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● সিবিআই কর্মকর্তার চরিত্রে সাই পল্লবী ● বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ● প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীদের বৈঠক ● চিত্রাঙ্কন, হাতের লেখা প্রতিযোগিতা ও কেক কাটায় চরফ্যাশনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ● জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার বাধা দেবে না: তথ্য উপদেষ্টা ● ৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক ● দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ● লালমোহনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চিত্রাঙ্কন, হাতের লেখা প্রতিযোগিতা ও কেক কাটায় চরফ্যাশনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ১১:৩৯ পিএম
চিত্রাঙ্কন, হাতের লেখা প্রতিযোগিতা ও কেক কাটায় চরফ্যাশনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং কেক কাটাসহ নানা আয়োজনে ভোলার চরফ্যাশনে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় চরফ্যাশন প্রেসক্লাবে কালবেলার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালবেলার চরফ্যাশন প্রতিনিধি মাইনউদ্দিন জমাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বাণী পত্রিকার নির্বাহী সম্পাদক ও চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল গোলদার এবং কালবেলার ভোলা জেলা প্রতিনিধি মো. ওমর ফারুক।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে কালবেলা মানুষের আস্থা অর্জন করেছে। পত্রিকাটি দেশের মানুষের কাছে আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। সাংবাদিকেরা দেশের নানা প্রান্তের ঘটনা ও মানুষের কথা তুলে ধরেন। বর্তমানে সাংবাদিকেরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন বলেও তিনি বিশ্বাস করেন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে চরফ্যাশন সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী জুনাইনাহ ইসলাম। দ্বিতীয় হয় দক্ষিণ মাদ্রাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ফারিহা তাহ এবং তৃতীয় হয় একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ইনতিজারা সোহা।

সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম হয় সাজেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সামির ইয়াসার। দ্বিতীয় হয় দক্ষিণ মাদ্রাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ইনতিজারা সোহা এবং তৃতীয় হয় চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মাহিয়াত মোমেনা।

পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)