Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ আর্জেন্টিনাকে বিদায় জানালেন মেসি ট্রাক-সিএনজির মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত চট্টগ্রামে নেক্সট লিডার্সের ফাউন্ডার্স গেট-টুগেদার এডিপিভুক্ত প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার তিন জেলায় মাঠ প্রশাসনের সমন্বয় জোরদারের নির্দেশ স্বৈরাচার কখনো সমর্থন করেনি বাংলাদেশের মানুষ: স্পিকার তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো তেজগাঁও আদর্শ স্কুলে এডহক কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়ন সভা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ট্রাক-সিএনজির মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত

রবিউল ইসলাম হৃদয়

প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট,২০২৬, ০৭:১৫ পিএম
ট্রাক-সিএনজির মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজির চালকসহ চারজন আহত হয়েছে।

ত্রিশাল থানা ও এলাকাবাসি সূত্রে জানাযায়, সোমবার সকাল সাড়ে আটটার দিকে ত্রিশাল টু বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন স্থানে বালিপাড়া গামী ট্রাক ও ত্রিশাল গামী সিএনজির মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী অজ্ঞাত একজন পুরুষ (৩৫) ও অজ্ঞাত একজন মহিলা (৪০) ঘটনাস্থলেই নিহত হয় এবং সিএনজির চালকসহ চারজন আহত হয়।

আহতদের এলাকাবাসি প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। পরে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করা হয়। আহতরা হলেন- ফয়জুল (৩৪), রুবেল (৩০), হ্নদয় (২২) ও নাবিল (২২)। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ফয়জুল ও রুবেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ত্রিশাল থানার এস আই রেজাউল করিম জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর ট্রাকের চালক পলাতক রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)