Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ আর্জেন্টিনাকে বিদায় জানালেন মেসি ট্রাক-সিএনজির মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত চট্টগ্রামে নেক্সট লিডার্সের ফাউন্ডার্স গেট-টুগেদার এডিপিভুক্ত প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার তিন জেলায় মাঠ প্রশাসনের সমন্বয় জোরদারের নির্দেশ স্বৈরাচার কখনো সমর্থন করেনি বাংলাদেশের মানুষ: স্পিকার তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো তেজগাঁও আদর্শ স্কুলে এডহক কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়ন সভা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চট্টগ্রামে নেক্সট লিডার্সের ফাউন্ডার্স গেট-টুগেদার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট,২০২৬, ০৬:৩১ পিএম
চট্টগ্রামে নেক্সট লিডার্সের ফাউন্ডার্স গেট-টুগেদার

উদ্যোক্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রামে ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’ আয়োজন করেছে নেক্সট লিডার্স। গতকাল শনিবার নগরের দ্যা গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রায় ৫০ জন উদ্যোক্তা ও পেশাজীবী অংশ নেন।

অংশগ্রহণকারীদের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার উদ্যোক্তা, ই-কমার্স ও এজেন্সি ব্যবসার উদ্যোক্তা, ব্যবসায়িক অংশীদার ও পরিচালক এবং মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্ট খাতের পেশাজীবীরা ছিলেন।


অনুষ্ঠানে ব্যবসা পরিচালনার বিভিন্ন বাস্তব চ্যালেঞ্জ, গ্রাহক অর্জন, বিক্রয় ও বিপণন কৌশল, ব্যবসা সম্প্রসারণ এবং ব্র্যান্ড উন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রযুক্তির ব্যবহার করে ব্যবসার পরিধি বাড়ানো, কার্যকর ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি এবং সম্ভাব্য সহযোগিতার সুযোগ নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

আয়োজনের মূল লক্ষ্য ছিল উদ্যোক্তাদের নিজেদের অভিজ্ঞতা ও ব্যবসায়িক বাস্তবতা একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করা। একই সঙ্গে নতুন ব্যবসায়িক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র তৈরি করাও ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেক্সট লিডার্সের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ওমর শরীফ ইবনে হাই। ই-কমার্স, ব্যবসা উন্নয়ন ও বিপণন খাতে তাঁর ২২ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।

ওমর শরীফ ইবনে হাই বলেন, ‘উদ্যোক্তারা প্রায়ই একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন। কিন্তু বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের জন্য কার্যকর প্ল্যাটফর্মের সংখ্যা খুবই সীমিত। এ ধরনের আয়োজন উদ্যোক্তাদের পারস্পরিক শেখা, নেটওয়ার্ক গড়ে তোলা এবং নতুন সহযোগিতার সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য উপহারেরও ব্যবস্থা ছিল। আয়োজকদের মতে, সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উদ্যোক্তারা ব্যবসার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে নতুন ধারণা পাওয়ার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ তৈরি করতে পারেন।

অনুষ্ঠানে পেমেন্ট গেটওয়ে পার্টনার হিসেবে ছিল পে-স্টেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে পাথফাইন্ডার রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি সেন্টার ।

এ আই অটোমেশন পার্টনার হিসেবে সেলোরাক্স এবং ভিডিওগ্রাফি পার্টনার হিসেবে টেকজেনিক্স ডিজিটাল। এ ছাড়া গিফট পার্টনার হিসেবে সহযোগিতা করে জৌদ, গ্রো অর্গানিক, কাজীরহাট গ্যালারি ও বিসকাট।


নেক্সট লিডার্স জানিয়েছে, উদ্যোক্তা কমিউনিটির মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের নেটওয়ার্কিং ও মতবিনিময়মূলক আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)