Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো তেজগাঁও আদর্শ স্কুলে এডহক কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়ন সভা ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ মানবতাবিরোধী অপরাধের বিচারে বিশ্বজুড়ে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তেজগাঁও আদর্শ স্কুলে এডহক কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়ন সভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : রবিবার, ৩০ আগস্ট,২০২৬, ০৮:২৯ পিএম
তেজগাঁও আদর্শ স্কুলে এডহক কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়ন সভা

রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজে নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও প্রতিষ্ঠানের শিক্ষার সার্বিক মানোন্নয়ন নিয়ে সুধী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির সভাপতি হুমায়ুন কবির আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও থানার থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওমিদুর রহমান, এডহক কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান এবং শিক্ষক প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। তাদের নৈতিক মূল্যবোধ, প্রযুক্তিগত দক্ষতা ও যুগোপযোগী জ্ঞান অর্জনের সুযোগ দিতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখা এবং শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সমন্বিত উদ্যোগের প্রয়োজন বলেও সভায় মত দেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে এডহক কমিটির সভাপতি হুমায়ুন কবির আহমেদ বলেন, "একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্য প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা। আমাদের মূল লক্ষ্য হবে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা এবং স্বচ্ছতার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করা।"

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল মান্নান প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি নতুন এডহক কমিটিকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, কমিটির দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়নে আরও এগিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে তেজগাঁও থানার থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওমিদুর রহমান শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, ডিজিটাল শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন শিক্ষাক্রম যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।

এ সময় এডহক কমিটির অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। শিক্ষক-অভিভাবকদের মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া এবং ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)