Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২১ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

যুক্তরাজ্যে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা ‘নির্বাচনের আগে আমার স্ত্রী ফ্ল্যাট কেনার জন্য লোন নিয়েছে’ বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে হবে: প্রধানমন্ত্রী হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি এবার বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি এমপি হানজালার উন্নয়ন পরিকল্পনা ও নতুন প্রকল্পে প্রাণচাঞ্চল্য, মুন্সীগঞ্জে স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদপুরে লাগানো সিসি ক্যামেরাই ৪৮ ঘণ্টার মধ্যে চুরি: ববি হাজ্জাজ ইসরাইলের বিরুদ্ধে ঘানির কড়া হুঁশিয়ারি মালয়েশিয়াকে আরও কর্মী নিতে অনুরোধ করবে বাংলাদেশ দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার ও ইউজিসি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বেনজীরকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ২০ জুন,২০২৬, ০৩:০০ পিএম
বেনজীরকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

rupalibangla স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি:

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-কে ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাসহ প্রয়োজনীয় সব নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনার আশা প্রকাশ করেছেন তিনি।

শনিবার (২০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে থাকা মামলার নথি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দেশের সরকারের কাছে পাঠানো হয়েছে। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুর দীর্ঘদিন ধরে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। সরকার সেখানে অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে এবং এলাকার সন্ত্রাসী ও অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার অতীতের যেকোনো সময়ের তুলনায় দ্রুতগতিতে কাজ করছে, যার ইতিবাচক প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যরা বাড়তি দায়িত্ব পালন করছেন বলেও উল্লেখ করেন তিনি। তাদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতি দিতেই পুরস্কৃত করা হচ্ছে।

রাজনীতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জুনকে সামনে রেখে যেকোনো ধরনের তৎপরতা সম্পর্কে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)